Shakil Shah
৬ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহার শিকলে বন্দি জীবন

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) :

দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় তিন বছর ধরে নিজ সন্তানকে পায়ে লোহার শিকল ও তালা দিয়ে বেঁধে রেখেছেন অসহায় পিতা-মাতা। ছেলের চিকিৎসার টাকা খরচ বিলাসিতা মনে করে দিনের পর দিন বেঁধে রেখেছে সন্তানকে তারা। চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের বেরু বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ২ ছেলেই প্রতিবন্ধি। তাদের একজন মানিক হোসেন (২১)। সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধি। তাকে প্রায় ৩ বছর ধরে পায়ে লোহার শিকল ও তালা দিয়ে বেঁধে বন্দী করে রাখা হয়েছে।

স্থানীয়রা ও তার পরিবারিক সূত্রে জানা যায়, মানিক হোসেন জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধি। প্রায় ৩ বছর ধরে পায়ে লোহার শিকল বন্দী জীবন কাটছে তার। মানসিক ভারসাম্য হীনতার কারণে আর দশটা শিশুর মতো প্রাণোচ্ছল শৈশব পায়নি সে। অর্থাভাবে তার চিকিৎসাও বন্ধ রয়েছে। বড় ২ সন্তানের দুশ্চিন্তায় উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটছে সেই পিতামাতার।

তার পিতা আনোয়ার হোসেন জানান, তার বৃদ্ধা মাতা, স্বামী-স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে পরিবারে ৮ জন সদস্য। সে টিউবওয়েলের মিস্ত্রির সহকারি হিসেবে কাজ করেন। তিনিই একমাত্র সংসারের উপার্জনকারী ব্যক্তি। সম্পদ বলতে ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। তার আয়-রোজগারেই চলে ৮ জনের সংসারের যাবতীয় খরচ। মানিক সবার বড়। তার আরেক ছোট ভাই মাহফুজুুর রহমান (১৪)। সেও শ্রবণ ও বাক প্রতিবন্ধি।

বর্তমানে কাজ-কর্মও তেমন নেই। তাই বাধ্য হয়ে ছেলের চিকিৎসা বন্ধ করে রাখা হয়েছে। মা মরিয়ম বেগম জানান, বিভিন্ন জায়গায় ডাক্তার-কবিরাজের নিকট চিকিৎসা করিয়েও তার অবস্থার উন্নতি করা যায়নি। চিকিৎসা করালে সে কিছুটা সুস্থ থাকে। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, কেউ আমার ছেলের চিকিৎসায় যদি এগিয়ে আসতেন, তবে সে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারতো। আনোয়ারের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০