১৭ জুন ২০২০, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী আজ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আজ ৭ মে প্রখ্যাত শ্রমিক নেতা  শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় কুরআন খানি, খাবার বিতরণ ও মসজিদে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে ৭ মে সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পরিবারের পক্ষ থেকে  পু®পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। পবিত্র কোরআন খানি, কালো ব্যাচ ধারণ,  মিলাদ ও  দোয়া মাহফিল ও ইফতার বিতরণ।

এই উপলক্ষে বুধবার (৬ মে) শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন ও  শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের  পক্ষ থেকে  গাজীপুরের কর্মহীন ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ, গাজীপুর প্রেসক্লাব ও পেশাজীবী সংগঠনের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আহসান উল্লাহ মাস্টার শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালের ৭ মে টঙ্গীস্থ নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে দুর্বৃত্তরা গুলি করে  হত্যা করে। ২০০৫ সালের ১৬ মে  এই মামলার রায়ে ২২ জনের ফাঁসি ও ৬জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। ২০১৬ সালের  ১৫ জুন হাইকোর্ট ডিভিশন আসামীদের ডেথ রেফারেন্স, জেল আপীল ও আবেদনের শুনাণি শেষে ৬ জনের মৃত্যুদন্ড বহাল এবং ৮ জনের যাবজ্জীবন বহাল রেখে  ১১জনকে খালাস দেয়। বিচার চলাকালে ২জন  আসামী মারা যাওয়ায় তাদের আপীল নিষ্পত্তি করে দেয়া হয়। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত একজন পলাতক আসামীর আপিল না থাকায় তার ব্যাপারে  আদালত  পূর্বোর রায় বহাল রাখে। 

শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে ও স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক  ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে  সবাইকে দোয়া  করার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১০

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১১

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৩

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৪

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১৫

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১৬

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১৭

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

১৯

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০