Ibrahim Atiullah Anik
২০ নভেম্বর ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে নতুন চমক: শোয়েব আখতার

শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে নতুন চমক: শোয়েব আখতার
সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে দেখা যাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্র্যাঞ্চাইজিটি এই খবর নিশ্চিত করেছে।

গত বিপিএল আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর ছিলেন পাকিস্তানের প্রখ্যাত অফ স্পিনার সাঈদ আজমল। এবার নতুন মৌসুমে দলটি মেন্টর হিসেবে আনছে আরেক পাকিস্তানি তারকা শোয়েব আখতারের। খেলাধুলা থেকে অনেক আগে বিদায় নেয়া শোয়েব আখতার বর্তমানে মিডিয়ার জগতে বেশ পরিচিত। তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠান এবং বিশ্লেষণমূলক প্রোগ্রামে ক্রিকেট সম্পর্কিত মন্তব্য করেন। এছাড়াও, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নানা কনটেন্ট প্রকাশ করছেন এই প্রাক্তন গতিশীল তারকা। সর্বশেষ বিপিএলে মাত্র দুটি দল টিকে গেছে, যার মধ্যে একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ইতিমধ্যেই দল গঠন শুরু করেছে তারা। নিলামের আগে থেকেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খানের মতো তারকা ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করেছে ঢাকা।

চলতি বছরের বিপিএলের ১২তম আসর পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে শুরু হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ হতে পারে ১৬ জানুয়ারি। নিলামের তারিখ নির্ধারিত হয়েছে নভেম্বরের ৩০ তারিখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০