Bhorer Darpan
১১ অক্টোবর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা প্রতীকের দাবিতে বাগেরহাটে এনসিপির মোটর শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ

শাপলা প্রতীকের দাবিতে বাগেরহাটে এনসিপির মোটরশোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ

শাপলা প্রতীকের দাবিতে বাগেরহাটে মোটরশোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের মাজার মোড় থেকে এনসিপি বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাসহ নেতাকর্মীরা শহরের মিঠাপুকুরপাড় এলাকায় দলীয় কার্যালয়ে মিলিত হয়।

শোভাযাত্রা ও শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদ, আল আমিন খান সুমন, এডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইশতিয়াক হোসেন জামি, এনামুল হল রুবেল প্রমুখ।

কেন্দ্রীয় নেতা মোল্যা রহমাতুল্লাহ বলেন, কোন নয় ছয় বুঝিনা এনসিপির প্রতীক হবে শাপলা। শাপলা প্রতীকের মাধ্যমে নিবন্ধন দিতে হবে।তৃণমূলের প্রতীক শাপলা এনসিপির প্রতীকও শাপলা। শাপলা প্রতীক না দিলে হুদা কমিশন আওয়াল কমিশনের যে দশা হয়েছে বর্তমান নির্বাচন কমিশনেরও সেই দশা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। জুলাই সনদ, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী খুনিদের বিচারসহ এনসিপির সকল দাবির সাথে জনগণ একাত্বতা প্রকাশ করেছেন। আগামীতে জনগণের ভোটে এনসিপি সরকার গঠন করবে বলে জানান মোল্যা রহমাতুল্লাহ।

শোভাযাত্রা ও সমাবেশে এনসিপি‘র জেলা ও উপজেলা কমিটির ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০