Bhorer Darpan
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চাইলেও সেটি দলীয় প্রতীক হিসেবে পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ স্পষ্ট করে বলেছেন, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই, তাই এনসিপিকে বিকল্প প্রতীক প্রস্তাব করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সচিব বলেন, বর্তমানে আমাদের তালিকায় ১১৫টি প্রতীক রয়েছে। এর মধ্যে শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হয়। এনসিপিও সে নিয়মের বাইরে যেতে পারে না।

আখতার আহমেদ জানান, এনসিপি নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, এই প্রতীকটি বর্তমানে অনুমোদিত প্রতীকের তালিকায় নেই। তাই কমিশন তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিকল্প প্রতীক প্রস্তাব দিতে বলেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এবং দল—দুই পক্ষের সম্মতিতেই প্রতীক চূড়ান্ত হবে। কমিশন কোনো অনিয়ম বা ব্যতিক্রমের সুযোগ রাখছে না।

আখতার আহমেদ আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান, এবং অনেক আবেদন এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। তবে প্রতীক বরাদ্দসহ অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি ধাপে ধাপে এগোচ্ছে।

এ সময় ইসি সচিব একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। জানান, ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও সরকারি ছুটির বিষয়টি বিবেচনায় রেখে সংলাপের সময়সূচি ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পর্কেও ইসি সচিব বলেন, এ কার্যক্রমও ইতিবাচক অগ্রগতির দিকে। আমরা চেষ্টা করছি প্রতিটি ধাপই স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে।

তিনি বলেন, নতুন কিছু না ঘটলেও, প্রতিদিন নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে হালনাগাদ তথ্য দেওয়ার চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০