Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা : ডা. জাহিদ

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা : ডা. জাহিদ
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে চিকিৎসার জন্য লন্ডনযাত্রা।

আজ শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

এ ছাড়া মেডিক্যাল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরা নজর রাখছেন।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ আরো বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার এয়ার অ্যাম্বুল্যান্স প্রদান করা কথা ছিল। কিন্তু তাদের এয়ার অ্যাম্বুল্যান্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি আসেনি। তবে সেই অ্যাম্বুল্যান্স এলেও তখন খালেদা জিয়া ফ্লাই করার অবস্থায় ছিলেন না বলে মেডিক্যাল বোর্ড জানিয়েছিল।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বেগম জিয়াকে বিদেশে কবে নিয়ে যাওয়া হবে। তবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দেবে তাকে নেওয়া যাবে তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাব।’

এ ছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০