Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহীন স্কুল নালিতাবাড়ীতে হামনাদ–কেরাত প্রতিযোগিতা ও কুরআন হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান

শাহীন স্কুল নালিতাবাড়ীতে হামনাদ–কেরাত প্রতিযোগিতা ও কুরআন হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান

শেরপুর (নালিতাবাড়ী) প্রতিনিধি : ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো হামনাদ ও কেরাত প্রতিযোগিতা এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়ার অনুষ্ঠান–২০২৬।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই সঠিকভাবে কুরআন শরীফ রিডিং পড়তে পারে, সে লক্ষ্যেই শাহীন স্কুলে প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত নিয়মিত কুরআন শিক্ষা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছর দ্বিতীয় শ্রেণির ১০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে কুরআন শরীফ তুলে দেওয়া হয়, যা উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে গ্রুপভিত্তিক প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে হামনাদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মধ্যবাজার মসজিদের ইমাম ও খতিব হুজুর নুর ইসলামসহ মোট চারজন বিজ্ঞ বিচারক।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পরিচালক হুমায়ুন কবির ও শিক্ষক হুমায়ুন বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তারা বলেন, “আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই শাহীন স্কুলের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর ও শিক্ষণীয় পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১০

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১১

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১২

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৩

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৪

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৫

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৬

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৭

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৮

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৯

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

২০