Shakil Shah
৪ নভেম্বর ২০২১, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি ২ নারী নিখোঁজ ১ নারীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষা নদীর চনপাড়া-নোয়াপাড়া খেয়াঘাটে নদী পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবিতে দুই নারী নিখোঁজ হয়েছে। বুধবার রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারীরা হলেন- চনপাড়া ৩নং ওয়ার্ডের তারা মিয়ার স্ত্রী জাবেদা বেগম (৪০) ও ১নং ওয়ার্ডের সেলিম মিয়ার মেয়ে ফাতেমা আক্তার সৃষ্টি (১৭)। তারা গার্মেন্ট শ্রমিক বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ফাতেমা আক্তার সৃষ্টির মরদেহটি তারাবো খেয়াঘাট এলাকায় ভেসে উঠলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।

ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, বুধবার রাত ৯ টায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া খেয়াঘাট থেকে নোয়াপাড়া যাচ্ছিল। এসময় নদীর মাঝখানে যাওয়ার পর বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ১৮ যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও দুই নারী সাঁতার না জানায় নদীতে ডুবে যায়। দুই নারী মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো নিখোঁজ জাবেদা বেগমকে উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা।

পুলিশ আরো জানায়, নৌকাটিকে ধাক্কা দেওয়া বাল্কহেড আটক করা হয়েছে তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছে।

ঢাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ প্রিন্স জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুরো নদীতেই তল্লাশি চালাচ্ছে। তারাব ঘাটের সামনে থেকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার সৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জাবেদা বেগমকে উদ্ধারের কাজ চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০