Ibrahim Atiullah Anik
২৭ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতের চাঁদর গায়ে চাঁদের গাড়ি ঘুরে বেড়ায় নীলাচল পাহাড় থেকে কেওক্রাডং

শীতের চাঁদর গায়ে চাঁদের গাড়ি ঘুরে বেড়ায় নীলাচল পাহাড় থেকে কেওক্রাডং

শীতের সকালের কুয়াশায় মোড়া পথ, মাঠে শিশিরে ভেজা ঘাস, আর সকালের মিষ্টি রোদে কুয়াশা ভেজা ঘাসের উপর জমে থাকা শিশির কনার ঝলকানি।প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে, আর তাই প্রকৃতির টানে দেশের বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুদের কাছে পাহাড় কণ্যা বান্দরবান এই মৌসুমে ভ্রমণের জন্য পছন্দের তালিকায় প্রথম স্থানে থাকে।

দীর্ঘ সরকারি লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মূখর পাহাড় কন্যা বান্দরবান। পাহাড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শীতের আগমন ঘটেছে।ঋতুর পরিবর্তনের সাথে প্রকৃতিও তার রূপ বৈচিত্র্যের সৌন্দর্যে সেজে উঠেছে।

জেলায় বছরের সবসময় দর্শনীয় পর্যটন কেন্দ্র গুলতে পর্যটক সমাগম থাকলেও শীত মৌসুমের এই সময়টাতেই সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে পাহাড় কণ্যা বান্দরবানে।
প্রশাসনের সকল নিয়ম মেনে জেলা সদর সহ ৬ টি উপজেলা, লামা,আলীকদম,থানচি,রুমা,রোয়াংছড়ি,নাইক্ষ্যংছড়ি উপজেলার সকল দর্শনীয় পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের ভ্রমণে উৎসাহীত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

শীতের সকালে দুরের পাহাড়ে দিনের অনেকটা সময় ধরেই কুয়াশার চাদরে ডাকা থাকে,প্রকৃতি প্রেমীরা খুব ভোরেই নিজেদের পছন্দের দর্শনীয় স্থান গুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে চাঁদের গাড়ির কাউন্টাররে ভিড় জমাচ্ছেন।

কাউন্টারে নির্দিষ্ট বিল পরিশোধ করে ভাড়া করা চাঁদের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন,মেঘলা, নীলাচল, প্রান্তিকলেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তমাতুঙ্গীসহ দর্শনীয় স্থানে। পরিবার পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে পর্যটকরা ছুটছেন নীলাচলের পাহাড় থেকে দেশের দ্বিতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ কেওক্রাডং।

পাহাড়ের সৌন্দর্যের মাঝে নিজের মনের প্রশান্তি আর প্রকৃতির মাঝে নতুন কিছু আবিস্কারের নেশায় ঘুরে বেড়াচ্ছেন পাহাড় থেকে ঝর্ণায়, আর সাঙ্গু নদীর বুকে পরিবার, বন্ধুবান্ধবদের নিয়ে নৌকা ভ্রমণে।নিজের হাতের মোবাইল ফোনটাই যেনো এই নির্মল আনন্দের এই সময়কে স্বরনীয় করে রাখতে ছবির ফ্রেমে বন্দি করার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে।

জেলায় আগত পর্যটকেরা জানান শীতের এই সময়টাতে পরিবার আর বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য বান্দরবান আমাদের প্রথম পছন্দ।নিরাপত্তা নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও এখানে আশার পর আমরা অনেক খুশি।

পর্যটকদের বরনে জেলার বিভিন্ন আবাসিক হোটেল মোটেল রিসোর্ট সাজানো হয়েছে,আগত পর্যটকদের বিভিন্ন পর্যটনকেন্দ্র গুলো ঘুরেবেড়ানোর জন্য পরিবহন সুবিধারো ব্যাবস্থা রাখা হয়েছে ।

বান্দরবান আবাসিক হোটেল,মোটেল,রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন জানান লম্বা ছুটি আর বাচ্চাদের পরিক্ষা শেষ হওয়ায় এই সময়ে প্রচুর পর্যটক সমাগম হয়েছে।গত কয়েকদিন পর্যটকদের আবাসিক সুবিধা দিতে অনেক হিমশিম পোহাতে হয়েছে।আশা করছি শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা আরো বাড়বে।

এদিকে সারাদিন ঘুরে বেড়ানোর পর সন্ধ্যা বেলা জেলার সাঙ্গু ব্রীজ সংলগ্ন সেনাবাহিনীর পরিচালিত মেঘদূত রেস্তোরাঁ, পর্যটকদের জন্য নিরিবিলি সময় কাটানোর পছন্দের স্পটে পরিনত হয়েছে।সংশ্লিষ্টরা জানান জেলায় আগত পর্যটকদের পছন্দসই, মানসম্মত বাংলা খাবার,চাইনিজ,বারবিকিউ,সি-ফুড সহ রকমারী খাবারের ব্যাবস্থা রাখা হয়েছে মেঘদূতে।রেস্তোরাঁ টি সেনাবাহিনীর পরিচালিত হওয়ায় এর চারপাশ বেশ পরিস্কার পরিচ্ছন্ন।

এদিকে মাইক্রোবাস,জিপ ও পিকআপ সেবাকেন্দ্রের দায়িত্বশীল মোঃ কামাল হোসেন জানান পর্যটকবাহী ৩০০ টি গাড়ির মধ্যেে গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন ২৮০-৩০০ টি চাঁদের গাড়ি জেলা সদর হতে বিভিন্ন পর্যটন স্পষ্টে পর্যটকেরা ভাড়া নিয়ে গেছেন।এই মৌসুমে জেলায় পর্যটক ভ্রমনের সংখ্যা অন্য সময়ের চেয়ে একটু বেশি থাকে।
দ্যা কিউবি হলিডে হোমস্ এন্ড ক্যাফের ম্যানেজার মোঃ ইসমাঈল জানান এই মৌসুমেও জেলায় প্রচুর পর্যটক আনাগোনা বেড়েছে,পর্যটকদের সর্বোচ্চ সেবা আমরা দিয়ে আসছি।
জেলায় আগত পর্যটকদের ভ্রমণে নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নে ভারপ্রাপ্ত পুলিশ সুপার, মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমন্বয় করে জেলা পুলিশ,ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।প্রশাসনের আইন মেনে পর্যটকেরা নির্ভগ্নে ভ্রমণ করতে পারবেন।

এদিকে টানা ছুটি থাকায় বেশীর ভাগ হোটেল মোটেলের রুম আগাম বুকিং থাকায় পর্যটকদের ভোগান্তি পেতে হচ্ছে পছন্দের রুম পেতে। কেউ বাড়তি ভাড়া দিয়ে নিচ্ছেন সম্তা হোটেলের রুম।এদিকে অনেক ক্ষেত্রে গাড়ির বাড়তি ভাড়া,খাবার হোটেল গুলোতে অতিরিক্ত বিল নেয়ার অভিযোগ করেছেন আগত অনেক পর্যটক।এতে অনেকেই নিজেদের পছন্দের তালিকায় থাকা পর্যটন স্পষ্ট গুলুতে যেতে না পারার আক্ষেপ নিয়ে, ভ্রমন সংক্ষিপ্ত করে ফিরছেন আপন নিড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০