বরিশাল

‘শেখ হাসিনা সরকারের আমলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়নের ফলে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ন’

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:৩১:৪০ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যার ফলে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ন। শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব বলেই এদেশের কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজ, কিটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন। কৃষিখাতে সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিচ্ছেন। সার, বীজ ও বিদ্যুতের জন্য এখন আর কৃষককে গুলি খেতে হয়না অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। মন্ত্রী শুক্রবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন দেশীয় মাছের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। মাছ উঃপাদনে বিশে^ বাংলাদেশ রেকর্ড গড়েছে। কৃষকদের পাশাপাশি জেলেদের জন্যও সরকার ভর্তুকি দিয়ে তাদের নানা ধরনের সহায়তা প্রদান করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান প্রমুখ। এ সময় এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রæপের ১৫০ জন কৃষকের মধ্যে পাওয়ার টিলার, ধানকাটা মেশিন, ধান মাড়াই যন্ত্র, সেচ পাম্প, ফুট পাম্পসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

আরও খবর

Sponsered content