২২ মে ২০২০, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে এবার ৩ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন সাবেক এমপি শ্যামলী

শেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাস হতে  সৃষ্টি পরিস্থিতিতে শেরপুরে এবার মানবতার ফেরিওয়ালা আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর নিজ তহবিল থেকে ঈদ উপহার হিসেবে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ১৫শ লুঙ্গী, ১৫শ শাড়ী বিতরণ করা হয়েছে

২১ মে বৃহস্পতিবার শহরের ঢাকলহাটী মহল্লাস্থ নিজ বাসা সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিছু এলাকায় শাড়ী-লুঙ্গী বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এমপি শ্যামলীপরে কর্মহীনদের মাঝে বিতরণের জন্য সদর উপজেলার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মী ও পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীর হাতে ওই শাড়ী-লুঙ্গি তুলে দেন

ওইসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাবেক এমপি শ্যামলীকে ধন্যবাদ জানিয়ে সাবেক এমপিকে শেরপুরের মানবতার ফেরিওয়ালা বলে আখ্যায়িত করেন নেতারাওইসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুব মহিলা লীগ নেতৃবৃন্দসাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ ফারুক, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

এ ব্যাপারে সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে এবার ভয়াবহ এ দুর্যোগে ঈদ হওয়ায় ৪র্থ ধাপে এবার সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডে দরিদ্র, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে ৩ হাজার শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছেএর আগে ১ম ধাপে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায়-কর্মহীন মানুষের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে

২য় ধাপে দুর্যোগ সময়ে এবার রমজান মাস শুরু হওয়ায় রোজারদের দুটি পিকআপ ভ্যানের মাধ্যমে প্রতিদিন ৫শ প্যাকেট করে ইফতারী বিতরণ কার্যক্রম চলছে৩য় ধাপে প্রশাসনের সাথে মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই বিতরণ করা হয়েছেওইসময় তিনি কর্মহীনদের ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দেওয়ার অনুরোধ করেনতিনি আরও বলেন, আমি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি

এদিকে আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক জানান, শেরপুরের মানবতার ফেরিওয়ালা সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী আপার পক্ষ হতে সদর উপজেলা ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে ঈদ উপহার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০