Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গাফিলতি, পর্যালোচনা সভায় উদ্বেগ

শেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গাফিলতি, পর্যালোচনা সভায় উদ্বেগ

তামাকের ভয়াবহ ক্ষতি ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত আইন বাস্তবায়নে শেরপুর জেলার হতাশাজনক অবস্থার চিত্র উঠে এসেছে এক পর্যালোচনা সভায়। নাগরিক সমাজ ও সংবাদকর্মীদের অংশগ্রহণে আয়োজিত ওই সভা থেকে তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নালিতাবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ডব্লিউবিবিট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি এবং সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রায়হান। বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন এবং নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

বক্তারা বলেন, দেশে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর থাকলেও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ খুবই দুর্বল। বিশেষ করে শেরপুর জেলায় আইন প্রয়োগে সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতা উদ্বেগজনক। তারা তামাকের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে জনসচেতনতা বাড়ানো ও নিয়মিত তদারকির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি বিপ্লব দে কেটু, যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফসহ স্থানীয় সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

এ সময় ডব্লিউবিবিট্রাস্টের গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। গবেষণায় দেখা গেছে, দেশের আটটি বিভাগের অন্তর্ভুক্ত ২০টি জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন খুবই কম, যার মধ্যে শেরপুর জেলার অবস্থান সর্বনিম্ন। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্টেশন, হোটেল-মোটেল, লাইব্রেরি ও অন্যান্য পাবলিক প্লেসে ‘নো স্মোকিং’ সাইনবোর্ডের চরম ঘাটতি লক্ষ্য করা গেছে।

সভা থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০