Shakil Shah
৫ অক্টোবর ২০২১, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে থ্রি-হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের অভিযানে ৫৫ মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : মহাসড়কে থ্রি- হুইলার বন্ধে কঠোর অবস্থানে বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্প। থ্রি- হুইলার বন্ধে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫টি থ্রি- হুইলারে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনামের নেতেৃত্বে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী লিচুতলা বাইপাস হতে বগুড়া বাজার পর্যন্ত ৪২ কিলোমিটার এলাকায় থ্রি-হুইলার নিষিদ্ধ করে এমন অভিযান পরিচালনা করা হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে মহাসড়কে এ ছোট আকৃতির যানবাহন বন্ধে নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে গত রবিবার, সোমবার ও মঙ্গলবার এই তিন দিনে দিনভর অভিযান পরিচালনা করে ৫৫টি থ্রি- হুইলারে মামলা দিয়েছে।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনামের জানান, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের অভিযান পরিচালনা করছি। রোববার থেকে মহাসড়কের গাড়িদহ, মহিপুর, ধুনটমোড়, মির্জাপুর, বাসষ্ট্যান্ড, দশমাইল বাজার, নয়মাইল, আড়িয়া বাজারসহ বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক, নসিমন, ভটভটি, সিএনজি আটক করে মামলা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ আমরা কোনো থ্রি-হুইলার চলাচল করতে দেয়া হবেনা। তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব যানবাহন মহাসড়কে উঠে যাচ্ছে। আমরা কঠোর নজরদারির মাধ্যমে আইন আমান্যকারী যানবাহনগুলোকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০