bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘স্বজন’ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মেহের খান অপুকে স্থানীয় চিহিৃত সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে বর্বর হামলা চালিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চাপাতলীস্থ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ‘স্বজন’ অফিসে এ সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য রাখেন মেহের খান এর স্ত্রী অনিকা ইবনাথ আখি। এসময় তিনি তার লিখিত বক্তব্যে জানায়, এই মাদকাসক্তি কেন্দ্রটি জেলায় ব্যপক জনপ্রিয়তা ও প্রতিষ্ঠা পাওয়ায় স্থানীয় চিহিৃত সন্ত্রাসী চক্র আমার স্বামী মেহের খান অপুকে হত্যার উদ্যেশে গত ১২ এপ্রিল গভির রাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্থানীয় চিহিৃত সন্ত্রাসী সিদ্দিকুর রহমান বিন্দুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সৃজন অফিসে হামলা চালায়। এসময় বাড়ির চারপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে আমার স্বামী ঘুম থেকে উঠে ভবনের নিচে দৌড়ে আসে। এসময় সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় তিনি তাদের পিছু নিয়ে পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড মোড়ে পৌছলে সেখানেই তার উপর লোহার রড দিয়ে হামলা চালিয়ে মারাত্বক যখম ও তার ডান পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় তার স্ত্রী পুলিশ কে ফোন করে বিষয়টি জানালে সদর থানার পুলিশ রাত ১ টার দিকে বাসস্ট্যাড থেকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে শেরপুর সদর থানায় ৬ জনকে আসামী করে বাড়ি-ঘরে হামলা ও হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীও জানানো হয় সংবাদ সম্মেলনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০