Ibrahim Atiullah Anik
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর-২ আসনে বিএনপি নেতা জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

শেরপুর-২ আসনে বিএনপি নেতা জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আশরাফ আলীর সুযোগ্য উত্তরসূরি জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জিয়াউর রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক মরহুম আশরাফ আলীর পুত্র নাদিম আহম্মেদ, আবুল হাসানাত সম্রাট, খাইরুল ইসলাম নাজমুল, এমদাদুল হক বিটু, আবু সাঈদ, এনাম, বুলবুল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্যে নাদিম আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে জিয়াউর রহমান ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তিনি একজন পরীক্ষিত ও জনসমর্থিত নেতা। দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে নকলা–নালিতাবাড়ীর জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে জিয়াউর রহমান একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।

মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০