Online Desk
১৮ জানুয়ারী ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ হলো ৯ দিনের আপিল শুনানি

শেষ হলো ৯ দিনের আপিল শুনানি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ৯ দিন ধরে চলা আপিল শুনানি শেষ হয়েছে। শেষ দিনে নিষ্পত্তি করা হয় ৬৫টি আপিল শুনানি।

এদিন বেশিরভাগই ফিরে পান মনোনয়ন। প্রার্থিতা ফিরে না পেয়ে ক্ষোভ জানান অনেকে। এদিকে পক্ষপাতীত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। শেষ হয় বিকেলে।

বরগুনা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামীমের অভিযোগ, আপিল শুনানির সময় নির্বাচন কমিশনাররা তাকে অবহেলা করেছেন। পক্ষপাতীত্বের অভিযোগ এনে, তিনি দাবি করেন, সব প্রমাণ থাকার পরও কমিশন তার মনোনয়ন বাতিল করেছে।

শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শেষ দিনে সব মিলিয়ে নিষ্পত্তি করা হয় ৬৫টি আপিল। শুনানিতে আসা বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের প্রধান জটিলতা ১ শতাংশ ভোটারের সাক্ষরতা সংক্রান্ত। তথ্য উপাত্ত উপস্থাপন করে মনোনয়ন ফিরে পেয়েছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলে প্রার্থীরা।

এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করেছে ছাত্রদল। তাদের দাবি, বিশেষ দুইটি দলের দিকে ঝুঁকে পড়েছে কমিশনের কর্মকর্তারা।

আন্দোলনে অংশ নেওয়া নেতা কর্মীরা বলছেন, শক্ত অবস্থান তৈরি না হলে, ভালো ভোট আয়োজন করতে ব্যর্থ হবে নির্বাচন কমিশন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০