
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের চাবি আপনার হাতে” এ শ্লোগান কে সামনে রেখে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন,। সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ব্যারিস্টার সজীব আহমেদ। বিশেষ অতিথি আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ মিরাজুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার ফাতেমাতুজ্জ জহুরা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সমাজের প্রতিনিধিগণ, শিক্ষক সমাজ, এনজিও কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনরা।
গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন,মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছেন আপনার সন্তানকে ভালো রাখার জন্য। কিন্তু সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যায় সেই খেয়াল কি রাখেন?পুরু দেশ মাদকে ছেয়ে গেছে। আপনারা নিজ নিজ জায়গা থেকে সন্তানদের প্রতি খেয়াল রাখেন। লক্ষ্য রাখুন সে কার সাথে মিশে কোথায় যায়। তাহলে সমাজে শান্তি চলে আসবে। সমাজ যখন সুন্দর হবে পুলিশ অটোমেটিক ভালো হয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আলম হোসেন বলেন, সংবিধান সংশোধন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোট আর আগের মতো চাইলে না ভোট। তবে ভোটারগন স্বাধীন ভাবে তার মতামত দিতে পারবে। কেউ ভোট দিতে না চাইলে এটাও তার অধিকার। তিনি আরও বলেন,এবার মনোনয়ন পত্রে নতুন জিনিস সংযোজিত হয়েছে। প্রার্থীরা নির্বাচনী সকল আইন মেনে চলার অঙ্গীকার করেছেন।
সাংবাদিকদের কাছে আহবান আপনারা অবশ্যই গঠন মূলক সংবাদ পরিবেশন করবেন। খন্ডিত অংশ প্রকাশ না করার আহবান জানান তিনি।গুজব আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন করে। একটি সংবাদ হলেই শেয়ার করবো না।যাচাই বাছাই করে বুঝেশুনে শেয়ার করবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংশোধন করে নতুন বাংলাদেশ গড়তে গণভোট ( হ্যাঁ/ না) খুবই গুরুত্ব বহন করে। এবিষয়ে অংশগ্রহণকারীগন উম্মুক্ত আলোচনায় অংশ নেয়। প্রধান অতিথি তাৎক্ষণিকভাবে সকল প্রশ্নের জবাব দেন। তিনি অংশগ্রহণকারী সকলকে বিষয়টি সমাজের সকল স্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহবান জানান।
সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর ভূমিকা এবং নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, গণভোট সম্পর্কে জনগণের সঠিক ধারণা ও অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বক্তারা এ ধরনের অবহিতকরণ সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রীপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।