Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে গভীর রাতে কৃষকের ৫টি গরু চুরি

শ্রীপুরে গভীর রাতে কৃষকের ৫টি গরু চুরি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গোয়াল ঘরে গরু রেখে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন কৃষক রফিকুল ইসলাম (৫৫)। তবে শেষ রক্ষা হয়নি। চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বকনা চুরি করে নিয়ে গেছেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্যে প্রায় ৯ লাখ টাকা। বাইরে থেকে কৃষকের বসত ঘরের দরজায় শিকল দিয়ে চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে যায়।

কৃষক রফিকুল ইসলামের বাড়ী গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) গ্রামে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার পর কোনো এক সময় গরু চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় কৃষক রফিকুল ইসলাম বাদী হয়ে রোববার বিকেলে অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কৃষক রফিকুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন করতেন। সেগুলো মোটাতাজা করে দুই ঈদে বিক্রি করতেন। তাঁর গোয়ালে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বকনা ছিল। গোয়াল ঘরের পাশেই তাঁর শোবার ঘর। সেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে জোনাকি মোড় থেকে বাড়ীতে এসে রাতের খাওয়া-দাওয়া শেষ করেন। রাত দেড়টার দিকে গোয়াল ঘরের দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে সবাই পড়েন। ভোর ৫ টার দিকে ঘুম ভাংলে নিজের শোবার ঘর থেকে বের হতে চাইলে ঘরের দরজা বাহির থেকে তালা লাগোনো বুঝতে পারেন। পরে তিনি ভাতিজা শামীমকে ফোনে ডেকে বাড়ীতে নিয়ে আসনে এবং দরজা খুলে ঘর থেকে বের হন।

শামীম বলেন, কাকা আমাকে ফোন দিয়ে বলে আমার ঘরে বাহির থেকে ছিটকানো লাগানো। তখনই আমার সন্দেহ হয়েছে কাকার গোয়াল ঘর থেকে হয়তোবা গরুগুলো চুরি হয়ে গেছে। পরে বাড়ীতে গিয়ে দেখি গোয়াল ঘরে একটি গরুও নেই। তখন কাকাকে বলি আপনার গোয়াল ঘরে একটি গরুও নাই। পরে দরজা খুলে দিলে কাকা গোয়াল ঘরে গিয়ে দেখেন একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বকনা চুরি হয়ে গেছে। চোরেরা বাড়ির প্রধান দরজায় শিকল আটকে গোয়ালঘর থেকে গরুগলো চুরি করে নিয়ে যায়। বিষয়টি মুঠোফোনে চকপাড়া পুলিশ ক্যাম্পে জানালে সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মাওনা ইউনিয়নে কৃষকের গরু চুরি বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১০

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১১

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১২

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১৩

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৪

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৮

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৯

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

২০