Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে কৃষক দলের গণসংযোগ

শ্রীপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে কৃষক দলের গণসংযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শ্রীপুরে গণসংযোগ করেছে কৃষকদল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার বরমী ইউনয়নের বরমী বাজার, লাকচতর, কাশিজুলি, ডেউডর, গোলাঘাট, কাওরাইদ ইউনয়নের কাওরাইদ বাজার, বেলদিয়া, মুড়ালিভিটা, মোড়লপাড়া, হিলুপাড়া, বাপ্তা এবং বেলদিয়াসহ কয়েকটি গ্রামের গণসংযোগ করেন। গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট চান।

গণসংযোগে শেষ কাওরাইদ বাজারে জেলা কৃষকদলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ বলেন, বিগত ১৭ বছর দেশের কৃষকেরা অবহেলার শিকার। তাদের কৃষিপণ্য উৎপাদন খরচ বেড়েছে বহুগুণ, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায়নি। বছরে বছরে সার, বীজ ও সেচ খরচ বৃদ্ধি পেতে থাকায় কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য ঘরে তুলেতে বেগ পেতে হয়েছে। এই সংকট থেকে উত্তরণে কৃষকবান্ধব রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

বিএনপি সবসময় কৃষকদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। বিএনপির শাসনামলে কৃষকদের জন্য ভর্তুকি, স্বল্পমূল্যে কৃষিঋণ প্রদান ও কৃষি পণ্য উৎপাদনে সহজ উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি তথা দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ডা. মুজাহিদুল কবীর, সদস্য সচিব হুমায়ূন কবীরসহ শ্রীপুর উপজেলার ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার, লিফলেট বিতরণ করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী ডা: বাচ্চুর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১০

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১১

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১২

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৩

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৪

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৫

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৬

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৭

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৮

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৯

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

২০