bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ, কতৃপক্ষের দেখা নেই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের বিভিন্ন স্থানে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। কিন্তু বিক্ষোভরত শ্রমিকেরা কারখানাগুলোর কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেনি। স্থানীয় জন প্রতিনিধিদের মধ্যস্থতায় আলোচনার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ থেকে সরিয়ে দাঁড়িয়েছে।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী এম এইচ সি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা সকাল আটটা থেকে শ্রীপুর-মাওনা সড়ক অবরোধ করে। শ্রমিকেরা জানায়, মার্চ মাসের বেতনের দাবীতে বৃহষ্পতিবার সকাল আটটায় কারখানায় গিয়ে নিরাপত্তা প্রহরী ছাড়া তারা কোনো কর্মকর্তার সাক্ষাত পায়নি। তাদের বেতন চাওয়ার নির্ভরযোগ্য কোনো লোক না পেয়ে তারা ওই সড়ক অবরোধ করে। তবে থানা ও শিল্প পুলিশের সদস্যরা তাদের আন্দোলন কর্মসুচীতে বাধা প্রদান করেনি বরং দাবী আদায়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন।

শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মন্ডল জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সময়ে বেতনের প্রতিশ্রæতি দিলে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়। ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক রয়েছে।

এদিকে, শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকার কে ডি এম গেøাবাল অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা জানায়, তারাও বকেয়া বেতনের দাবীতে ওইদিন দুপুর ২টা পর্যন্ত কারখানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের নির্ভরযোগ্য বা ব্যবস্থাপনা কর্মকর্তাদের সাথে সাক্ষাত বা কথা বলার সুযোগ হয়নি। তাদের কাউকে কারখানায় পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) জালাল উদ্দিন আহমেদ জানান, গাজীপুরে বেশ কয়েকটি কারখানায় বেতনের দাবীতে শ্রমিকেরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছে। কারখানাগুলোর কয়েকটির ব্যবস্থাপনার সাথে এ বিষয়ে শিল্প পুলিশের কর্মকর্তাদের কথা হয়েছে। কয়েকটি কারখনার কর্তৃপক্ষ আগামী রোববার শ্রমিকদের বেতনভাতা হ্যান্ড ক্যাশ দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০