Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রীপুরে বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্বাধীনতাই আমাদের শক্তি এই স্লোগানে দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক বাংলাদেশের আলো’র শ্রীপুর প্রতিনিধি আনিছুর রহমান শামীম এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সানি।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে তাদের বক্তব্য বলেন, গত ১৭ বছর ধরে দৈনিক বাংলাদেশের আলো গণমানুষের কথা বলে আসছে। দেশের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিকরা পেশাগত ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শ্রীপুরের উন্নয়ন ও অনিয়মের চিত্র তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সাধারাণ সম্পাদক এম রুহুল আমীন (সংবাদ), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারাণ সম্পাদক মাসুদ রানা (খবর সংযোগ), হোসাইন আলী বাবু (স্টার নিউজ), এমদাদুল হক (ভোরের দর্পণ), আশরাফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), এস এম জহিরুল ইসলাম (আমার দেশ), আবু সাঈদ (বাংলাদেশ বেতার), সাদেক মিয়া (আওয়ার বাংলাদেশ)।

শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ পত্রিকাটির সাথে সংশ্লিষ্টদের শুভেচ্ছাসহ দীর্ঘ পথচলার সফলতা কামনা করেন। পরে বাংলাদেশের আলো লগো লেখা কেক কেটে পত্রিকার অগ্রযাত্রার ১৭ বছর উদযাপন করেন। দৈনিক বাংলাদেশের আলো’র শ্রীপুর প্রতিনিধি আনিছুর রহমানের সৌজন্য প্রত্যেকে দুপুরের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১২

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৩

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৪

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৫

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৬

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৭

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৮

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৯

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

২০