২৬ এপ্রিল ২০২০, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে করোনার পর এবার ডেঙ্গু রোগী সনাক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম এক ব্যাংকার করোনায় আক্রান্ত হওয়ার মাঝেই এবার ডেঙ্গু রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। এ বছর জেলায় প্রথম কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হলেন।আক্রান্ত রোগীর বাড়ী শ্রীমঙ্গলে। এনিয়ে শ্রীমঙ্গল শহরজুড়ে ডেঙ্গু প্রাদুর্ভাবের আশংকা সৃষ্টি করেছে।
আক্রান্ত ব্যাক্তি শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল মালেকের ছেলে মো. তারেক ( ৩৫ )।  

জানা গেছে, গত কয়েকদিন আগে তীব্র জ্বর নিয়ে ওই ব্যক্তি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জ্বরের তীব্রতা ও অনান‍্য উপসর্গ দেখে হাসপাতাল কতৃর্পক্ষ পরীক্ষা করে শনিবার ২৫ এপ্রিল তার দেহে ডেঙ্গুর উপস্থিতি পান। শ্রীমঙ্গল স্বাস্থ্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় জানান, এ খবর উদ্বেগের কারণ হয়ে দেখা দিতে পারে। বর্ষা শুরুর আগেই পরিচ্ছন্না বিষয়ে পদক্ষেপ নেওয়া হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সম্প্রতি আক্রান্ত ব্যক্তিটি প্রচন্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে আমরা তার জ্বর পরীক্ষা করে তার দেহে ডেঙ্গু সংক্রমণের উপস্তিতি পাই। সে শহরের কলেজ রোডের বাসিন্দা বলে তিনি বলেন,ডেঙ্গু আক্রান্ত তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।তিনি বর্তমানে সুস্থ আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০