২৩ এপ্রিল ২০২০, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণের চাল উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ টাকা কেজি দরের সরকারী খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমান চাল, খালি ও পোড়া বস্তা উদ্ধার করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব -৯ ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চাল ও খোলা চালের বস্তা উদ্ধার করা হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের ও শ্রীমঙ্গল উপজেলার ভৈরগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী নপুর কান্তি রায় এর বাড়ীতে প্রথমে অভিযান চালায় তারা। সেখান থেকে র‌্যাব সদস্যরা বিপুল পরিমানের ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারী চাল উদ্ধার করে।

এসময়  নপুর কান্তি  রায়ের দেয়া তথ্যের  ভিত্তিতে কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল মাকের্টের পেছনের একটি ময়লার ভাগার থেকে ৪০টির মতো  খালি বস্তা ও  আগুনে পুড়ানো বস্তার অংশবিশেষ  উদ্ধার করা হয়। র‌্যাব কমান্ডার আনোয়ার হোসেন জানান, ধৃত নপুর কান্তি রায়  কালাপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি সরকারী চালের  ডিলার আনোয়ার হোসেন কাছ  থেকে চাল কেনার কথা স্বীকার করেছে।

র‌্যাব কমান্ডার জানান, ভৈরবগঞ্জ বাজারের একটি ভাগার থেকে  ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ – শেখ হাসিনার বাংলাদেশ’ খোচিত  বিপুল পরিমান পোড়া, অর্ধ পোড়া ও পোড়া বস্তার ছাই পাওয়া গেছে।

তিনি বলেন, এসব চাল গরীবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। সেই গরীবের চাল চুরি করে বিক্রির চেষ্টা করার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। আটক নপুরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে । ডিলার আনোয়ার হোসেন পলাতক রয়েছে। এঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০