Bhorer Darpan Online
২৮ জুন ২০২০, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সরকারী সহায়তার কার্ড দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগ মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে এক সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে ওএমএস ও বিভিন্ন সরকারী সহায়তার কার্ড দেয়ার নামে অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হামিদা বেগম বেবীর বিরুদ্ধে ওএমএস এর চালের কার্ড দেয়ার নামে সাধারণ মানুষের কাছে টাকা নেয়ার অভিযোগ উঠেছে।

শহরের জালালিয়া রোডের স্থানীয় অধিবাসীরা জানান, শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোডের ওএমএস এর চাল, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার নামে মহিলা কাউন্সিলর হামিদা বেগম বেবী বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এসব অনৈতিক কাজে তার স্বামী কাউন্সিলর স্ত্রীর পক্ষে অনেকের কাছ থেকে টাকা আদায়ের খবর পাওয়া গেছে। কিন্তু কাউন্সিলর হামিদা বেগম বেবী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

জালালিয়া রোডের নুরু মিয়া বলেন, গত কয়েকদিন আগে তার এক প্রতিবন্ধী ভাই ও তার মেয়ের জন্য মহিলা কাউন্সিলর হামিদা বেগম বেবীর কাছে গেলে তিনি তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নেয়। কিন্ত এত দিনেও অসহায় এই প্রতিবন্ধী পরিবারটিকে কার্ড দিতে পারেনি।

সিন্দুরখান বেবী স্ট্যান্ড এর একটি টেইলার্স এর কারিগর তরুন বর্ধন জানান, বয়স্ক ভাতার জন্য তিনিসহ আরো কয়েকজন হামিদা মেম্বারের কাছে গেলেন তিনি তাদের সবার কাছ থেকে ১শ’ টাকা করে নেয়। সিন্দুরখান রোডের ২নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন এর স্ত্রী গৃহকর্মী জরিনা বেগম জানান তিনি একটি বিধাব ভাতার কার্ড করে দেয়ার জন্য হামিদা মেম্বারের কাছে গেলে তার কাছ থেকেও ২ হাজার টাকা দাবী করেন। কার্ড এলে অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরবে এ আশায় জরিনা বেগমকে ১ হাজার টাকা তুলে দেন-কথা হয় কার্ড এলে বাকি ১ হাজার টাকা দেয়ার। ২নং ওয়ার্ডের আরেক ভোটার লিপি আক্তার ওএসএস এর কার্ড দেয়ার নামে তিনিসহ আরো কয়েকজনের কাছ থেকে ১০ টাকা নেয় হামিদা বেগম বেবী নেয় বলে অভিযোগ করেন। জালালিয়া রোডের বাসিন্দা আম্বিয়া বেগম জানান কার্ড দেয়ার সময় মোবাইল খরচের কথা বলে মেম্বার হামিদা বেগমের স্বামী তার কাছ থেকে ১০ টাকা গ্রহন করে।
এ অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে কাউন্সিলর হামিদা বেগম বেবী প্রথমে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য তিনি কথা বলতে রাজি হন। এসময় তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ১৯৯৯ সাল থেকে এই ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর হিসেবে মানুষের সেবা করছি। আমার কোন খারাপ রিপোর্ট নেই।

জানতে চাইলে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, এবিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। আমি জানিও না। তিনি বলেন, পৌরসভার কোন সদস্য কারো কাছে কোন টাকা দাবী করলে এনিয়ে কোন ভুক্তভোগী আমার কাছে অভিযোগ দিলে আমি বিষয়টি খতিয়ে দেখতে পারি। কিন্তু কেউ আমার কাছে কোন অভিযোগ নিয়ে আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০