
সংরক্ষিত বনাঞ্চলের মাটি ও বালি রাতের আধাঁরে চুরি করার সময় বাধা দেয়ায় চট্টগ্রামের মিরসরাইয়ে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ বনকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি অঞ্চল সাহেবেনীখিল এলাকায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. আলাল উদ্দিন বলেন, করেরহাট রেঞ্জে আওতাধীন সাইবেনের খিল এলাকায় পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহড়া কাটার খবর পেয়ে আমি সহ আমার চার সহকর্মী অভিযানে গিয়ে দেখি করেরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মাসুদ কালার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি বনদস্যু পাহাড় কেটে বালি নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর দেশীয়অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমি সহ আমার সাথে থাকা বনকর্মী শাহ আলম, এনামুল হক, মো: রুহুল আমিনপফ ৪ জন আহত হই।
এছাড়া ইতিপূর্বে ও একই ধরনের ঘটনা ঘটায় এই সেচ্ছাসেবক নেতা। চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট ও নারায়নহাটের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন ইতি পুর্বে এই নেতা একই কায়দায় পাহাড়ি বালি লুক করতে গেলে বনবিভাগের কর্মকর্তারা বাদা দিলে বন কর্তাদের উপর হামলা করে। তখন দলিয় দায়িত্বশীল নেতারা বিষয়টি মামলা না করতে অনুরোধ করেন এবং মাসুদ কালা সহ জড়িতদের জুতা পেটা করে সমাধান করেন।
পূর্বের ঘটনায় মামলা না করায় তারা পুনরায় বন কর্মকর্তাদের উপর হামলা করতে সাহস পেয়েছে।
প্রাথমিক চিকিৎসা শেষে বন কর্মকর্তা আলাল উদ্দিন বলেন, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মাসুদ কলা সহ ৫ সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম আব্দুল হালিম বলেন, বনকর্মকর্তাদের উপর হামলার ঘটনায় বন আইনে মামলা পক্রিয়াধিন। মামলা রুজু হওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বনকর্মীদের উপর হামলার ঘটনায় মাসুদ কালা বলেন, বুধবার রাত সাড়ে নয় টার সময় একটি কল আসে এলাকায় ডাকাত ডুকেছে তখন আমরা ৮ থেকে ১০ জন গিয়ে দেখি বনকর্মকর্তারা তাদের সাথে এলাকায় বাসীর তর্কবির্তক হচ্ছে। আমি তাদের সরে যেতে বলি। পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি কোন পাহাড় কাটার সাথে জড়িত নই যদি অপরাধী হই আমার শাস্তি হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, অবৈধভাবে পাহাড়, মাটি ও গাছ কাটার বিরুদ্ধে প্রশাসন সোচ্চার।ধারাবাহিক পক্রিয়ায় করেরহাটে বন কর্মকর্তাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান বলেন, মাসুদ কালা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হলেও সে যদি কোন অপরাধ করে সেটা তার ব্যক্তিগত বিষয় এটি দল বা সংগঠন দায় নিবে না। দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই।