bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে জানাজা পেলেন না শামসুর রহমান শরীফ

জাতীয় সংসদে জানাজা পেলেন না চলমান একাদশ জাতীয় সংসদের এমপি সাবেক ভূমিমন্ত্রী, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ। মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার পাওয়ার কথা থাকলেও তাও হয়নি। শেষ বিদায়ের সময় পেলেন না রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের ফুলেল শুভেচ্ছাও।

করোনাভাইরোসের কারণে জনসমাগম ঠেকাতে সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা না হওয়ায় এসব থেকে বঞ্চিত হলেন তিনি। একাদশ জাতীয় সংসদে অনেক মুক্তিযোদ্ধা সংসদ সদস্য থাকলেও তিনিই একমাত্র ভাষাসৈনিক ছিলেন।
তিনি আজ (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এর আগে গত ১৮ মার্চ করোনা আতঙ্কে সাবেক এমপি ও হুইপ সৈয়দ শহীদুল হক জামালের নির্ধারিত জানাজা বাতিল করে সংসদ সচিবালয়। তারও আগে বিএনপির আরেক এমপির জানাজা হলেও দলটির শীর্ষ নেতারা ছিলেন অনুপস্থিত।

জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুর পর রীতি অনুযায়ী সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার জন্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারি আকার ধারণ করায় তিনি জানাজা না করার পক্ষে মত দেন।

এ বিষয়ে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া  বলেন, মনটা খুবই ভারাক্রান্ত। সাবেক ভূমিমন্ত্রী, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ আমাদের ছেড়ে চলে গেলেন আর আমরা তা জানাজা করতে পারলাম না। ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে তাকে শেষ বিদায় জানাতে পারলাম না। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হবে কিনা তা তার পরিবারের একজন জানতে চেয়েছিল। আমাকে না করতে হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে ঈশ্বরদীতে স্বল্প পরিসরে জানাজা শেষে লক্ষ্মীকুণ্ডা গ্রামে তার প্রিয় জন্মস্থানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হবে। কবরের স্থান তিনি নিজেই ঠিক করে রেখেছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে সেখানে তাকে গার্ড অব অনারও দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০