Bhorer Darpan
৪ অক্টোবর ২০২৫, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে নিষিদ্ধ হলো এসইউপি ব্যবহার

সচিবালয়ে নিষিদ্ধ হলো এসইউপি ব্যবহার

পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে এসইউপির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ কার্যকর করতে সচিবালয়ের সব প্রবেশপথে কঠোর চেকিংয়ের ব্যবস্থা করা হবে। প্রবেশপথে বা ভেতরে কারো কাছে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। নিষিদ্ধ ব্যাগ বহনকারীদের কাগজের তৈরি ব্যাগ সরবরাহ করা হবে।

সচেতনতা বৃদ্ধির জন্য প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং টিম কাজ করছে বলে জানানো হয়েছে।

এই পরিবেশবান্ধব উদ্যোগটি বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে। সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহারের ওপর জোর দিতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের জন্য এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা এবং অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ব্যবহার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০