Shakil Shah
২৭ জুন ২০২৪, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহী দুই বান্ধবীর প্রাণ

সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহী দুই বান্ধবীর প্রাণ

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই বান্ধবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে জয়পুরহাট ধামুইরহাট সড়কের সদর উপজেলার মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ঈম্বরপুর গ্রামের এনতাদুল হকের মেয়ে এনজিওকর্মী জুঁথি সুলতানা (২২) ও ইছুয়া খাত্তা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী মরিয়ম (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জয়পুরহাট ডিএমএসের মঙ্গলবাড়ি শাখার হিসাবরক্ষক জুঁথি তার নিজের মোটরসাইকেল নিয়ে বান্ধবী মরিয়মকে জয়পুরহাট স্টেশনে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য রওনা দেয়। পথে মঙ্গলবাড়ি মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই জুঁথি ও হাসপাতালে নেওয়ার পর মরিয়মের মৃত্য হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে মঙ্গলবাড়ি সরকারি কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০