Online Desk
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে বাগেরহাট-২ আসনের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট রেল রোড জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফেরদাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। এ সময় বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় ঐক্যজোটের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, “এই নির্বাচন জনগণের অধিকার আদায়ের নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ এবার সঠিক সিদ্ধান্ত নেবে। ভয়ভীতি দেখিয়ে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা আর মেনে নেওয়া হবে না।”

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা আমির মাওলানা রমিজ উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ ইনশাআল্লাহ যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচন করবে।

বক্তারা আরও বলেন, যদি কেউ দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল রেল রোড জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেল রোড এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়া ও জেলার ৪টি আসনে একই ভাবে গণমিছিল এবং বাগেরহাট ৪ আসনে মহিলাদের ভ্যানযোগে মিছিল বের করে সদর ও মোরেলগঞ্জ পৌর এলাকার।এমিছলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।

এ সময় নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারকে কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০