
রংপুর বিভাগীয় ৮ দলীয় সমাবেশ থেকে গাইবান্ধা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ফারুক মৌলভী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) রাত ৮ টার দিকে পীরগঞ্জ থানাধীন মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরে বিভাগীয় সমাবেশ শেষে গাইবান্ধামুখী একটি পিকআপের সামনের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছিটকে যায়। এসময় ঘটনাস্থলেই ফারুক মৌলভী নামের একজন মারা যান এবং ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ফারুক মৌলভীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী থানার পবনাপুর দক্ষিণ পাড়ায়। তিনি আলহাজ মো. বাবুর ছেলে।