Online Desk
১ মার্চ ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ও ক্ষেতের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।

রোববার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকায় গিয়ে এ তথ্য জানা যায়। ভুক্তভোগী পরিবার সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর হরিপুর গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের চার ছেলের মধ্যে সলিমুদ্দিনের সন্তান আবেদ আলী তার দাদা নায়েব আলীর কাছ থেকে ১ একর ৫২ শতাংশ জমি ক্রয় করেন। আবেদ আলী অবিবাহিত ছিলেন এবং তার মায়ের মৃত্যুর পর তিনি নিজেও মারা যান।

​ইসলামী শরীয়াহ ও উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো অবিবাহিত ব্যক্তি মারা গেলে তার সম্পদের মালিক হন তার পিতা-মাতা। সে অনুযায়ী আবেদ আলীর মৃত্যুর পর তার সমস্ত সম্পদের একক মালিক হন তার পিতা সলিমুদ্দিন। পরবর্তীতে বিআরএস (BRS) রেকর্ডের সময় ওই সম্পদ সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের সন্তান আব্দুস সালামের নামে রেকর্ডভুক্ত হয়। সেই থেকে আব্দুস সালামের বংশধরেরা পৈত্রিক সূত্রে ওয়ারিশ হয়ে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।

​অভিযোগ উঠেছে, নায়েব আলী মন্ডলের আরেক ছেলে সিরাজ মন্ডলের বংশধরেরা দীর্ঘদিনের ভোগদখলীয় এই জমিতে অযৌক্তিকভাবে ভাগ দাবি করছে। সিরাজ মন্ডলের উত্তরাধিকারী জহুরুল ইসলাম তাজেল, আকরাম হোসেন ও নান্নু মিয়া সহ তাদের অনুসারীরা গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।

​ভুক্তভোগী আমানুল্লাহ (সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের উত্তরসূরী) জানান, প্রতিপক্ষরা জমিতে চাষাবাদে বাধা প্রদান করছে, ফসল নষ্ট করছে এবং তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​”আইন অনুযায়ী আমরা এই জমির বৈধ মালিক। কিন্তু সিরাজ মন্ডলের বংশধরেরা পেশীশক্তি খাটিয়ে আমাদের পৈত্রিক জমি দখলের পায়তারা করছে এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।”

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​চর হরিপুর এলাকায় এ নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০