
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জামালপুর এর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সরিষাবাড়ী উপজেলা পরিষদের আগমন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান। আরো বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। ইউএনও মো. তাসনিমুজ্জামান বলেন, জামালপুরের নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা করা হয়েছে।