
জামালপুরের সরিষাবাড়ীতে ছাঁয়াযুক্ত জমিতে বস্তায় আদা চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন এবং পাশাপাশি অন্যান্য সবজি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক সোহেল রানা।
রবিবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় চাষকৃত মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।
সরেজমিন গিয়ে জানা যায়, ১নং ওয়ার্ডের চরবালিয়া গ্রামের আয়নাল হকের ছেলে কৃষক সোহেল রানা। কৃষি কাজে পাশাপাশি তিনি ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাজনীতি করেন। তিনি ১ বিঘা জমিতে ৫ হাজার বস্তায় আদা চাষ করেন।
সেই আদার বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি তিনি আরো ৪ বিঘা জমিতে পেঁয়াজ, রসুন, পেঁপে, আলু, টমেটো ও শসা আবাদ করেছেন। আদা চাষে তিনি ব্যাপক লাভবান হয়েছে। তিনি আশা করছেন অন্যান্য সবজিতেও তিনি লাভবান হবেন। তার এই আবাদে নজর কেড়েছেন উপজেলা কৃষি অফিস। কৃষি অফিসের কর্মকর্তারা বিভিন্ন সময় তাকে পরামর্শ প্রদান করে আসছেন। তারই ধারাবাহিতায় উপজেলা কৃষি অফিসার ও উপ পরিদর্শকরা তার ফসলের মাঠ পরিদর্শন করে।
কৃষক সোহেল রানা বলেন, ‘ছাঁয়া যুক্ত জমিতে আদা চাষে খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। এখন বিক্রি করলে কমপক্ষে ৬ লক্ষ টাকার আদা বিক্রিয় করা যাবে। অন্যান্য সবজিও করেছি ৪ বিঘা জমিতে। কৃষি অফিসের সহযোগীতা পেলে নিজের চাহিদা মিটিয়ে ইনশাআল্লাহ ভালো দামে সবজি বিক্রয় করতে পারো।
এ বিষয়ে পরিদর্শনে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, ‘বস্তায় আদা চাষ এটি সত্যিই অনেক লাভ জনক। তার আদা চাষে ভালো ফলন হয়েছে। অন্যান্য সবজি চাষে কৃষি অফিস সব সময় তাকে পরামর্শ দিয়ে আসছে। কৃষি অফিসের সকল প্রকাশ সহযোগীতা তিনি পাবেন।