Online Desk
৬ জানুয়ারী ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে লিপির হত‍্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন

সরিষাবাড়ীতে লিপির হত‍্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর লিপির হত‍্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে থানা প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেন পরিবারের লোকজন ও বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে পরিবার ও গ্রামবাসীর আয়োজনে পৌরসভার বাসস্ট‍্যান্ড এলাকায় জামালপুর টু তারাকান্দি মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর ভোর রাতে পৌরসভার শিমলাবাজার গণময়দান ভাড়া বাসায় লিপি আক্তারকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত‍্যা করে দূর্বৃত্তরা। নিহত লিপি আক্তার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের কুয়েত প্রবাসী মঞ্জুরুল হকের মেয়ে এবং একই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী। ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনও সরিষাবাড়ী থানা পুলিশ কোন খুনিকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেছেন নিহত লিপির পরিবারের লোকজন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- নিহতের মা কল্পনা বেগম, মমেনা আক্তার, বাবা মন্জুরুল হক, সাইফুল ইসলাম মাষ্টার, তারেক মিয়া ও রবিউল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, লিপি হত‍্যার একমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোন খুনিকে গ্রেফতার করতে পারেনি। যদি দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারে তাহলে আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচির ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০