Bhorer Darpan
৯ জানুয়ারী ২০২৫, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ‍্য

সরিষাবাড়ীতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ‍্য

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পৌরসভারসহ ৮ টি ইউনিয়নে সরিষা ফুলের  নয়ন জুড়ানো দৃশ্য পাল্টে দিয়েছে বিভিন্ন    গ্রামের ফসলের মাঠের দৃশ্যপট । শীতের সকালে শিশির ভেজা ঘন কুয়াশার চাদরে মোড়ানো হলুদ সরিষা ফুলের সমারোহে মুগ্ধ হয়ে উঠেছে চারিদিকের পরিবেশ। উত্তরের হিমেল হাওয়ায় ফুলের মিষ্টি গন্ধে মাতাল হয়ে চারিদিকে গুনগুন শব্দে গান গেয়ে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। গ্রাম বাংলার বিস্তীর্ণ ফসলের মাঠে মনমুগ্ধকর এ চিত্র দেখে যেকোনো পথচারী মৌ মৌ গন্ধে ক্ষণিকের জন্য হলেও মনের অজান্তে থমকে দাঁড়ায় ফুলের সুবাসে। এমন দৃশ্য কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। 

এবার কোন রোগ বালাই না থাকায় সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকগণ। সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভারসহ ৮টি ইউনিয়নে মোট ৫ হাজার ৩শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ২শ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ করা হয়েছে। একাধিক কৃষকের সাথে জানা গেছে সপ্তাহকাল ধরে সরিষা ফুল ফুটতে শুরু করেছে। আরও অন্তত একমাস ফুল থাকবে। দুই মাসের মধ্যেই সরিষা তোলা যায় । গত বছরে সরিষার দাম ভালো ছিল এবছরও ভাল দাম পাবে বলে আশা করছেন কৃষকগণ। আওনা ইউনিয়নের পঞ্চাশি গ্রামের মজনু, পিংনা ইউনিয়নের লুৎফর রহমান,সাতপোয়া ইউনিয়নের  রৌহা গ্রামের সোহেল রানা কামরাবাদ ইউনিয়নের বরবাড়িয়া গ্রামের আবু তাহের ও পোগলদিঘা ইউনিয়নের চর বয়ড়া গ্রামের মুজাফ্ফার সাথে কথা হলে বলেন,গত বছর সরিষার ভালো ফলন পেয়ে এ বছর একেক জন  প্রায় এক একর করে সরিষা চাষ করা হয়েছে। বর্তমানে সরিষার ভালো চেহারা দেখা যাচ্ছে ,আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে আল্লাহর রহমতে ভালো ফলন হবে। তারা আরও বলেন, দেশীয় জাতের সরিষার চাইতে কৃষি অফিস কতৃক সরবরাহকৃত সরিষার বীজের ফলন অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। আশা করি ফলনও ভালো হবে। 

সাতপোয়া ইউনিয়নের আদ্রা, রৌহা বা অন্যান্য মাঠগুলোতে সরিষা চাষের পাশাপাশি মধু আহরণের কাজও পুরোদমে চলছে। তাইতো মৌমাছির গুনগুন শব্দে ও সরিষা ফুলের গন্ধে কৃষক ও পথিকেরা  মাতোয়ারা। 

আওনা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের ও রেজওয়ান জানান, আমরা সার্বক্ষণিক মাঠ পরিদর্শন করছি এবং কৃষকের সাথে যোগাযোগ রক্ষা করে সকল পরামর্শ দিয়ে যাচ্ছি। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ  সিংহ জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতিটি ইউনিয়নে প্রত্যক্ষভাবে তদারকি করছি এবং সরিষা ও ভূট্টা চাষের ব্যাপারে প্রত্যেকটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে কৃষকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে দিক নির্দেশনা দিয়েছি যেন কৃষকদের সঠিক পরামর্শ দেন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০