Ibrahim Atiullah Anik
২৪ ডিসেম্বর ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষার রঙে মুখরিত বিজয়নগর

সরিষার রঙে মুখরিত বিজয়নগর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরিষার রঙ্গে ও সুঘ্রাণ মনে হচ্ছে ফলনে বাম্পার হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সকল উৎপাদিত কৃষির মধ্যে সরিষা উল্লেখযোগ্য।

নতুন জাতের সম্প্রসারণ, এবং আমদানি নির্ভরতা কমাতে উপজেলা কৃষি অফিস চেষ্টা করে যাচ্ছে। উপজেলার চান্দুরা, বুধন্তী, চর-ইসলামপুর, পত্তন, ইছাপুরা, চম্পকনগর, হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নে কৃষকদের সরিষার আবাদ করা হয়েছে।

কৃষি অফিসের তথ্য মতে, ৬১০ হেক্টর জমিতে বারি সরিষা ১৪, ১৭, ১৮ ও বিনা সরিষা ৪, ৯, ১১, ১২ ও স্থানীয় সরিষা টরি ৭, কল্যাণী ও সোনালিকা জাতের মধ্যে বিজয়নগরে বারি সরিষা ১৪ বেশি আবাদ করা হয়েছে।

বর্তমানে প্রত্যেক এলাকায় সরিষা-১৬, BINA সরিষা উচ্চ ফলনশীল জাতগুলো চাষাবাদে জনপ্রিয় হচ্ছে। আমন ধান কাটার পর লাভজনক বিকল্প হিসেবে কৃষকরা সরিষার চাষ করছে। আমদানিকৃত সয়াবিনের ওপর নির্ভরতা কমাতে সরকার সরিষা চাষে কৃষকদের বিভিন্ন রকম সহযোগিতা করছে।

গত বছরের তুলনায় ইউরোপের বিভিন্ন দেশে সরিষা চাষের পরিমাণ কমেছে, যার দরুন বৈশ্বিক সরবরাহে প্রভাব কাটিয়ে উঠতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৭৫০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীর প্রত্যেকের হাতে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি এমওপি (MOP) এবং ১০ কেজি ডিএপি (DAP) সার তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও, ৫ জন উপকারভোগী কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম বলেন, সরকারি এই সহায়তায় মাঠ পর্যায়ের ক্ষুদ্র কৃষকদের সরিষা উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়েছে এবং কৃষকরা কৃষি অফিসের পরামর্শ মেনে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে ফলন ভালো হবে। উপজেলার চলমান বিভিন্ন প্রকল্প মধ্যে লিভ প্রকল্প কুমিল্লা প্রকল্প বিস্ট্রং এর মাধ্যমে কৃষকের সরিষা প্রদর্শনীতে বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। bina থেকে ১৪২ জনকে সরিষা বীজ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এবছর উৎপাদন ভালো হওয়ায় প্রায় ৭০০ মেট্রিক টন সরিষা উৎপাদন সম্ভব যা থেকে ২৯০ মেট্রিকটন তেলের চাহিদা পূরণ করে বাজারজাত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। অন্যদিকে সরিষা মানবদেহের হার্টের জন্য উপকারী এবং রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০