Online Desk
৪ মার্চ ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে, আমরা বিশ্বাস করি অতীতের মত তারা কোন অন্যায় অপকর্মে জড়িত হবে না। কারণ, তারাও মজলুম ছিল, আমরাও মজলুম ছিলাম। আমরা একসাথে রাজপথে আন্দোলন করেছি। যদি কোন অন্যায়, জুলুম হয় তাহলে আমরা রাজপথে দাঁড়িয়ে যাবো।

আপনাদের কলমের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, বলার মাধ্যমে আপনারা জাতিকে জাগ্রত করবেন। যদি এটা করতে পারি তাহলে স্বাধীনতার ৫৪ বছর পরেও স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। যা অতীতে পারি নাই। কিন্তু আগামীতে স্বাধীনতার প্রকৃত স্বাদটা যেন এদেশের মানুষকে দিতে পারি, স্বাধীনতার প্রকৃত স্বাদটা যেন আমরা ভোগ করতে পারি, দেশবাসী যেন ভোগ করতে পারে সেজন্য আমরা সচেষ্ট থাকব, চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (৩ মার্চ) গড়গড়িয়া (নতুন বাজার) এলাকার পুস্পদাম রিসোর্টে শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান কুরআন নাযিলের মাস। দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সাংবাদিক। আপনারা যদি কোরআনের শিক্ষাকে ধারণ করে সাংবাদিকতাকে সমাজে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আগামীতে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অপকর্ম বন্ধ হবে। আমি বিশ্বাস করি এর সাথে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানিসহ মানুষের উপর যেসব অপরাধগুলো হয় সেগুলো বন্ধ হবে।

এজন্যই কোরআনকে গাইডলাইন বলা হয়েছে। আপনি আপনার যেকোনো সমস্যার সমাধান খোঁজতে কোরআনের কাছে ফিরে যান, কোরআন কে জিজ্ঞাসা করুন। সবকিছুর সমাধান কোরআনে পেয়ে যাবেন। আজকে যদি আমরা কুরআনকে বুকে ধারণ করি তাহলে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে সর্বত্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে বাধ্য।

সাংবাদিকদেরকে সমাজের দর্পণ উল্লেখ করে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিয়োজিত থাকার কথা বলেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূরুল ইসলাম, সহকারী সেক্রেটারিী অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০