Shakil Shah
৭ মে ২০২৪, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক কল্যাণ সাহার ছেলে কৌশিক সাহার পিএইচডি ডিগ্রি অর্জন

সাংবাদিক কল্যাণ সাহার ছেলে কৌশিক সাহার পিএইচডি ডিগ্রি অর্জন

চ্যানেল আইয়ের জৈষ্ঠ্য যুগ্ম বার্তা সম্পাদক দেশের প্রথিতযশা সাংবাদিক কল্যাণ সাহার ছোট ছেলে কৌশিক সাহা যুক্তরাষ্ট্রের নর্থক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল টেকনোলজি ম্যানেজমেন্টে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

জানা গেছে, শনিবার জমকালো আয়োজনে এ বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের কৃতি সন্তান কৌশিক সাহার ডক্টরেট ডিগ্রি অনুমোদন করা হয়। গত বছরের ২৮শে এপ্রিল কৌশিক সাহা ডিফেন্স দেন। সেদিনই তার ডক্টরেট ডিগ্রি ঘোষণা করা হয়। কৌশিক পিএইচডিতে সিজিপিএ ৪ এর মধ্যে ৪ই পেয়েছেন। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. লিসা চ্যাপম্যানের অধীনে কৌশিক পিএইচডি সম্পন্ন করেন।

ডক্টর কৌশিক সাহা শিশু শ্রেণি থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি মানিকগঞ্জের শিবালয়ের টেপড়ার একটি কিন্ডারগার্টেনে শিক্ষাজীবন শুরু করেন। পরে, শিবালয় কেন্দ্রীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধাবৃত্তি লাভ করেন।
আরও জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মাধ্যমিক বৃত্তি পরীক্ষায়ও মেধাবৃত্তি অর্জন করেন।

এছাড়াও কৌশিক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি ও দেশের বিশিষ্ট শিক্ষানুরাগী ‘প্রফেসর মাহফুজা খানম ও ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি’ লাভ করেন জুনিয়র ও মাধ্যমিকে। এরপর কৌশিক শিবালয় সরকারি উচ্চবিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করেন ২০০৭ সালে। তিনি ২০০৯ সালে রাজধানীর নটরডেম কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাশ করেন। ড. কৌশিক ২০১৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল-বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর টেক্সটাইল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে ২০১৭ সালে পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে পড়তে যান।

২০১৯ সালে কৌশিক সাহা অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইলসে মাস্টার অব সাইন্স ডিগ্রি অর্জন করেন।লেখাপড়ার পাশাপাশি কৌশিক খেলাধুলা করেছেন। তিনি ক্রিকেট খেলায়াড়। তিনি সঙ্গীত চর্চাও করেন। ড. কৌশিক সাহা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এপসন আমেরিকার সদর দপ্তরে প্রডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত। ড. কৌশিক সাহা মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রামের সাংবাদিক কল্যাণ সাহা ও কৃষ্ণা সাহার ছোট ছেলে। কৌশিকের বাবা চ্যানেল আইয়ের যুগ্ম বার্তা সম্পাদক। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য।

ড. কৌশিক সাহা পিএইচডি ডিগ্রি অর্জনের পর
এক ফেসবুক স্ট্যাটাসে তার জীবনের নানা প্রাপ্তিতে মা কৃষ্ণা সাহার অসামন্য অবদানের কথা জানিয়েছেন। তার এ চলার পথে ঢাকার সফটওয়্যার প্রতিষ্ঠান আইবিসিএস প্রাইমেক্সের এজিএম বড়ভাই সফট ওয়্যার ইঞ্জিনিয়ার কল্লোল সাহা জয়ের সাপোর্ট তার জীবনের বড় পাওয়া। শেষ দিকে তার বৌদি সফটওয়ার ইঞ্জিনিয়ার অনামিকা মুখার্জির আশীর্বাদের কথাও বলেছেন। এছাড়াও আত্মীয়-স্বজন বন্ধুদের আন্তরিক ভালবাসার কথা বলেছেন স্ট্যাটাসে। সব প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ড. কৌশিক সাহা। কৌশিক সাহার পিএইচডি ডিগ্রি অর্জন।

এ ব্যাপারে সাংবাদিক কল্যাণ সহ বলেন, আমি এবং আমার সহধর্মিনীর কষ্ট সার্থক হয়েছে । আমি সবাইকে আমার ছেলের জন্য দোয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে ভাল মানুষ হিসেবে সবার সেবা করতে পারে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০