Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে বাঁশখালী প্রেস ক্লাবের শোক

সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে বাঁশখালী প্রেস ক্লাবের শোক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী প্রেস ক্লাবের সম্মানিত সদস্য, দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাঁশখালী প্রেস ক্লাব।

এক শোকবার্তায় প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার অভি ও সদস্য সচিব মিজান বিন তাহের মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান বাঁশখালীর গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাঁশখালীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও গুণী মানুষকে হারাল।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০