দেশজুড়ে

সাড়ে ৩ হাজার রোজাদারকে ইফতার করালেন আ.লীগ নেতা

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৪ , ৩:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

সাড়ে ৩ হাজার রোজাদারকে ইফতার করালেন আ.লীগ নেতা

লক্ষ্মীপুরে সাড়ে ৩ হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দালালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী এ আয়োজন করেন।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল রাজ্জাক রাছেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, নুরনবী চৌধুরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা। দালালবাজার হচ্ছে উপশহর। এখানে উন্নয়ন প্রয়োজন। আগামী নির্বাচনে নুরনবী চৌধুরী চেয়ারম্যান হলে বেশি বেশি বরাদ্দ আনতে পারবেন।

কারণ তাঁকে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়রা চেনেন। দালাল বাজার ইউনিয়নের জন্য তিনি সবচেয়ে বেশি যোগ্য বলে আমরা মনে করছি। উন্নয়নের স্বার্থে সবাই তাকে ভোট দেবেন। প্রসঙ্গত, ১৩ বছর পর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

আগামী ২৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরী চেয়ারম্যান প্রার্থী।

আরও খবর

রায়পুরে শিশু পার্কের উদ্বোধন

রায়পুরে শিশু পার্কের উদ্বোধন

পটিয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল

পটিয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল

লালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

লালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

লংগদুতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

 লংগদুতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত চট্টগ্রাম ব্যুারো: চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৪ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৪ হাজার ১৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪১৭৫ জন। এর মধ্যে নগরে ১৮১০০ জন এবং উপজেলায় ৬০৭৫ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলায় ৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৫৩১ জ

পটুয়াখালীতে রেড ক্রিসেন্টর অন্ধদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

Sponsered content