Bhorer Darpan
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়া খালে মিললো কিশোরের ভাসমান লাশ

সাতকানিয়া খালে মিললো কিশোরের ভাসমান লাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে ব্রিজের নিচে খালের মধ্যে ভাসমান অবস্থা থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ইয়াছিন আরাফাত সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে ও পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহত আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, বৃহস্পতিবার বিকালে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে আর ঘরে ও মাদ্রাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও আমরা তার সন্ধান পাইনি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লাশের খবর মিললে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সনাক্ত করি ভাসমান লাশ আমাদের আরাফাতের।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম পৌরসভার চরপাড়ার খালে ভাসমান এক মাদ্রাসা ছাত্রের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। উক্ত ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০