১৭ মে ২০২০, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে ঈদ উপহার প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : চলমান বৈশ্বিক সংকটে নভেল করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নিদের্শনায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নির্যাতিত মামলা-হামলা শিকার ত্যাগী কয়েকশত নেতা-কর্মীদের মাঝে ঈদসামগ্রী পৌঁছে দিচ্ছেন আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও ৯০ দশকের তুখোর ছাত্রদল নেতা মাহাফুজুল হক টিকন। তিনি নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সব খাদ্য সামগ্রী উপহার লাচ্ছা সেমাই, চিনি, দুধ, আতব চাল ও নগদ অর্থ বিতরন করেন। রবিবার সান্তাহার পৌর শহরের হাটখোলা মহল্লায় বেলা ১১টায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সান্তাহার সরকারী কলেজের সাবেক এ.জি.এস এস এম আখতারুজ্জামান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা ইকবাল হোসেন, শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন জীবন, রুহুল আমিন, মাহমুদুল আলম, শ্রমিকদল নেতা মোয়াজ্জিম হোসেন বডি, ছাত্রদল নেতা আরিফুল হক রোমান, মাহাফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন, রাকিব হোসেন, রুবেল, সেচ্ছাসেবক দলের নেতা আসাদুল হক প্রমুখ। এ ব্যাপারে ৯০ দশকের ছাত্রদল নেতা মাহাফুজুল হক টিকন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমার উপজেলায় বিভিন্ন সময়ে নেতা-কর্মীরা হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে সেইসব নেতা-কর্মীদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় আমার ব্যক্তিগত তহবিল হতে ঈদের আগের দিন পর্যন্ত কয়েকশত নেতা-কর্মীদের ঈদের খাদ্যসামগ্রী দেওয়া শুরু করেছি। ভবিষ্যতে এই সাহায্য অব্যহত থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০