Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক এম পি মোশারফ হোসেনের অশ্লীন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

সাবেক এম পি মোশারফ হোসেনের অশ্লীন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেনের অশ্লীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এ ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার পক্ষ থেকে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার রাতে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক এম পি মোশারফ হোসেনের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন। সাধারণ ডায়েরি (জিডি) নম্বর- ৭৫৭, তারিখ ০৮/১২/২৫ইং। থানায় জিডি করা বিষয়ে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মোশারফ হোসেনের সুনাম ক্ষুন্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সামজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। এর ধারাবাহিকতায় বগুড়া সদর থানার উপশহরে তার নিজ বাসায় অবস্থানকালে নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা প্রদানের মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে প্রচার করার হুমকি দেয়। সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগের পর ২০২৩ সালে উপ-নির্বাচন হয়।

মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে।

সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিক ভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০