bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

পাবনা জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ আর নেই। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪০ সালের ১০ই মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

শামসুর রহমান শরীফ ও মিসেস কামরুন্নাহার শরীফ দম্পতির ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে মেজ ছেলে রানা শরীফ সড়ক দুর্ঘটনায় মারা যান।

শামসুর রহমান শরীফ দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আজ ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লক্ষ্মীকুন্ডায় গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০