৩০ মে ২০২০, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে করোনা আক্রান্তে সংখ্যা ৪০০ ছাড়ালো

সাভারে নতুন করে আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভার উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৪ জনে। 

 জানা গেছে, ১২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে নমুনা পরীক্ষার পর ৩৭ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। 
শুক্রবার (২৯ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফেসবুক পেইজে এমন তথ্য দেয়া হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, উপজেলায় এখন পর্যন্ত ১ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৪২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন, এছাড়া হোম আইসোলেশনে আছেন ২১৩ জন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। এছাড়া অবশিষ্টরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা আরও জানান, সাভারে করোনায় আক্রান্তের তালিকায় সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপুও রয়েছেন। এছাড়া আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সদস্য, ডাক্তার, গার্মেন্টস শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ রয়েছেন আক্রান্তের তালিকায়। আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলায় সাভারের সবাইকে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান তিনি।
এদিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় শুক্রবার ( ২৯ মে ) রাত সাড়ে ৮টা পর্যন্ত ৮৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৬৭ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে এছাড়া প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। ধামরাই উপজেলায় এখনো পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০