২৮ এপ্রিল ২০২০, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে গণপরিবহন চালুর দাবীতে শ্রমিকদের  সড়ক  অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধ : সাভারে সারা দেশের ন্যায় করোনা পরিস্থিতির  কারণে  গণপরিবহন বন্ধ রয়েছে এতে  করে  কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকরা খাদ্য সংকটে পড়ে  খাবার সরবরাহ অথবা গণপরিহন চলাচলে অনুমতির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গতকাল মঙ্গলবার সকালে ঢাকাআরিচা মহাসড়কের সাভার থানা বাস স্ট্যান্ড এলাকায় অর্ধশতাধিক শ্রমিকরা আধা ঘণ্টা  অবরোধ করে রাখে পরে সাভার মডেল থানার পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে

আন্দলনকারী শ্রমিক মো: রাশেদ আকরাম হোসেন বলেন, করোনার কারণে এক মাসের বেশি হলো আমাদের কর্মস্থল গণপরিবহন গুলো বন্ধ রয়েছে ইতি মধ্যে গার্মেন্টস, বাজার, দোকান ছোটখাটো যানবাহন চলাচল শুরু করেছে কিন্তু  গণপরিবহন  চলতে পরছেনা বর্তমানে আমারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছি তাই আমাদের কর্মস্থল যাত্রীবাহী যানবাহন গুলো  চলাচলে অনুমতি দেওয়া হোক, অন্যথায় আমাদের খাদ্যদব্য সরবরহের  ব্যবস্থা করা হোক  আমাদের গণপরিবহন চলতে দেওয়া হলে আমাদের আর খাদ্য সহায়তা  লাগবে না

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবহন শ্রমিকরা ঢাকাআরিচা মহাসড়ক  অবরোধ করেছে এমন সংবাদে ঘটনাস্থলে পুরিশ পাঠানো হয়েছিল  শ্রমিকদের সঙ্গে কথা বলে আধা ঘণ্টার মধ্যে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানে চেষ্টা করা হচ্ছে

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০