
সাভারে বিএনপি’র গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ইয়াকুব আলী স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মতবিনিময় সভা থেকে তেঁতুলঝড়া এলাকায় গণসংযোগ করে বিএনপির নেতা-কর্মীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, আমি কেরানীগঞ্জে যেভাবে উন্নয়ন করেছি। ঠিক সেই ভাবে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে উন্নয়ন করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থাসহ জনজীবনের ভোগান্তি লাঘবে বিভিন্ন দিক উল্লেখ করেন তিনি।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত- ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ বিএনপির নেতা-কর্মীরা।