
সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত। এসময় প্রধান অতিথি’র বক্তব্য তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা তার দ্রুত রোগ মুক্তি কামনা করি। বিগত ১৭ বছর আমাকে পালিয়ে থাকতে হয়েছে। আমি যদি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারি, তবে আপনার রাস্তা উন্নয়ন করে জনগণের পাশে থাকবো বলে জানান তিনি।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ প্রমুখ।