bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে সড়ক দূর্ঘটনায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে সড়ক দূর্ঘটনায় এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় ইট বোঝাই ট্রাক চাপায় তিনি নিহত হন। নিহতের নাম এমদাদ হোসেন। নিহত এমদাদ হোসেন সাভার উপজেলা এলাকার তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়ীত্বরত ছিলেন ও পরিবার নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় বসবাস করতেন ।  সাভারে মডেল থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে তবে  ট্রাকের হেলপার ও চালক পালিয়ে যায়।  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এমদাদ হোসেন সকালে অটোরিকশা যোগে রাজধানীর ধানমন্ডি থেকে নিজ এলাকা সাভারের ফুলবাড়িয়া উদ্দেশ্যে রওনা হন। এসময় পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় পৌছালে পেছন থেকে আসা একটি ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী এমদাদ হোসেন মারা যান।
পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।  সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো ইউপি আওয়ামী লীগ নেতার লাশ পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে।
এঘটনায় ঘাতক ট্রাকটির চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ঘাতক ট্রাকটি সাভার মডেল থানা হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০