Bhorer Darpan
১২ জানুয়ারী ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালিশ বৈঠকের পূর্বেই যুবকের উপর অতর্কিত হামলা, থানায় অভিযোগ

সালিশ বৈঠকের পূর্বেই যুবকের উপর অতর্কিত হামলা, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে সালিশ বৈঠক বসার পূর্বেই প্রতিপক্ষের অতর্কিত হামলায় মো. ইউসুফ আলী (৩৪) নামে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল মোন্নাফ। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ঈদগাঁ বাজারে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ একই গ্রামের মৃত- সামছুদ্দিনের ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়, পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ইউসুফ গংদের সঙ্গে একই এলাকার সাইদুর রহমান গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। এনিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে আমিন (সার্ভেয়ার) দ্বারা সম্পত্তি পরিমাপ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। ঘটনার দিন (শালিস বৈঠক বসার পূর্বেই) সাইদুরের নেতৃত্বে ফজলুর রহমান, ফারুক হোসেনসহ ৭/৮ দলবদ্ধ হয়ে পূর্ব থেকেই ফার্মেসীতে বসে থাকা ওই যুবক (ইউসুফ) এর উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে গলা চেপে ধরে হত্যা চেষ্টা করে অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ইউসুফকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়।

হাসপাতালে আহত ইউসুফ আলী বলেন, পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা তাকে হত্যা চেষ্টা করে। তার বাবার মৃত্যুর পরও তাদের মালিকীয় সম্পত্তি জোর পূর্বক ভোগ করছে সাইদুর রহমান গংরা। ওই সম্পত্তি বুঝিয়ে দেয়ার  জন্য তাদের স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। হামলার ঘটনার বিচার দাবি করে বিরোধীয় সম্পত্তি নিষ্পত্তির জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি। 

অভিযোগের বিষয়ে জানতে অন্য অভিযুক্তদের পাওয়া যায়নি, তবে অভিযুক্ত ফজলুর রহমান বলেন, ইউসুফদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমাদের গাছ কেটে নেয়ায় স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল। তারা শালিস বৈঠকে না আসায় হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০